সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে ক্রেতা ঠকাচ্ছিলেন বাটা শোরুম, গুনতে হলো জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ১১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

বরিশালে ক্রেতা ঠকাচ্ছিলেন বাটা শোরুম, গুনতে হলো জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগের ট্যাগের বদলে দাম বাড়িয়ে নতুন প্রাইস ট্যাগ লাগানোয় জরিমানা গুনতে হয়েছে বরিশাল নগরীর চকবাজারের বাটা কোম্পানির শোরুমকে। বুধবার (২০ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, বাটার চকবাজারের শোরুম থেকে প্রবীর কুমার দাস নামে এক ক্রেতা ৯৯০ টাকায় স্যান্ডেল কেনেন। বাসায় গিয়ে তিনি দেখেন মূল্য নির্ধারণী ট্যাগের ওপর দুটি স্টিকার লাগানো। ওপরের স্টিকারে ৯৯০ টাকা লেখা থাকলেও নিচেরটিতে লেখা ৮৯০ টাকা।

শোয়াইব আরও জানান, প্রবীর বিষয়টি লিখিত আকারে ভোক্তা অধিদপ্তরে জমা দেন। এর পরিপ্রেক্ষিতে বাটার শোরুমটিতে অভিযান চালানো হয়। সেখানে একই রকম আরও কিছু পণ্যে প্রাইস ট্যাগ বদলের প্রমাণ পাওয়া যায়। পরে শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মির্জা ফরহাদ বেগ বিষয়টি তাদের ভুল বলে জানান। তাদের সতর্ক করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। নিয়ম অনুযায়ী জরিমানার টাকার ২৫ শতাংশ অর্থাৎ সাড়ে ৭ সাত হাজার টাকা দেয়া হয়েছে অভিযোগকারী প্রবীরকে।

প্রবীর বলেন, ‘বাটার মতো বিশ্বস্ত প্রতিষ্ঠানে এমনটা হবে আশা করিনি। তবে তাদেরসহ ক্রেতাদের সচেতন করার তাগিদ থেকেই ভোক্তায় অভিযোগ করেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে ক্রেতা ঠকাচ্ছিলেন বাটা শোরুম, গুনতে হলো জরিমানা

আপডেট সময় : ০৫:০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২