সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

অবৈধ ইট ভাটা কেন বন্ধ হবে না, পরিবেশ অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বায়ুদূষণকারী অবৈধ ইট ভাটা বন্ধ করতে বারবার নির্দেশনা সত্ত্বেও তা কেন বন্ধ করা হবে না, এর ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ জন্য আগামী ১৭ মে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে জেলা প্রশাসকদের (ডিসি) তলব করেছেন হাইকোর্ট।

এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

শুনানির সময় এইচআরপিবির আইনজীবী মনজিল মুরশিদ হাইকোর্টকে বলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এবং পাঁচটি জেলার ডিসি এর আগে এই আদালতে পৃথক কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়েছেন। যেখানে বলা হয়েছিল, নির্দেশের সঙ্গে সঙ্গতি রেখে বায়ুদূষণ প্রতিরোধ করতে জেলাগুলোতে তারা অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দিচ্ছেন।

কিন্তু, গত ১৯ এপ্রিল একটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, আগে বন্ধ হওয়া কিছু অবৈধ ইটভাটা এখন ঢাকা সংলগ্ন সাভারের ধামরাইয়ে চলছে এবং সেগুলো বায়ু ও পরিবেশ দূষণ ঘটাচ্ছে বলে জানান তিনি।

অবৈধ ইটভাটা উচ্ছেদ এবং পরিচালনার জন্য দায়ীদের বিচারের জন্য সরকারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আদেশ দেওয়ার জন্য হাইকোর্টকে অনুরোধ করেন মনজিল মুরশিদ।

এর আগে গত ১ মার্চ পরিবেশ দূষণ রোধে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জে সব অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে নির্দেশনা অনুসরণের পর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৃথক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

প্রয়োজনীয় আদেশ চেয়ে ২০১৯ এইচআরপিবির দায়ের করা একটি রিট আবেদনের শুনানির সময় হাইকোর্ট এই আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবৈধ ইট ভাটা কেন বন্ধ হবে না, পরিবেশ অধিদপ্তরের ডিজিকে হাইকোর্টে তলব

আপডেট সময় : ০৯:৩৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২