বাবুগঞ্জে মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষায়ক মৎস্য প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৪:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ ৮৭ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আরডি এবং এফএফ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বাবুগঞ্জ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কার্প নার্সারি, পাঙ্গাস, গলদা কার্প মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ে দুইদিনব্যাপী ১ম ধাপের সমাপনী প্রশিক্ষণ শেষ হয়েছে।
গতকাল সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রাণী পাল এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিচুর রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, ক্ষেত্র সহকারী উত্তম কুৃমার করাতী, উপজেলা মেরিন ফিসারী সহকারী মোঃ হুমায়ুন কবির প্রমূখ।
প্রশিক্ষণে ১৮ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

























