সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

পঙ্গু মাসুমকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন এমপি শাহে আলম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় বাম পা হারানো ওয়ার্ড আওয়ামী লীগ নেতা অসহায় মাসুম সিকদারের দুঃখ-দুর্দশার কথা শুনে তার সাহায্যার্থে এগিয়ে আসেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম। তিনি প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১ লক্ষ টাকা মাসুমের সাহায্যার্থে বরাদ্দ করার ব্যবস্থা করেন।
রবিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি নিজ হাতে সেই ১ লক্ষ টাকার চেক পা হারানো মাসুম সিকদারের কাছে হস্তান্তর করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আনিসুর রহমান, বরিশাল জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মাওলাদ হোসেন (সানা) প্রমুখ।
উল্লেখ্য, সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার (পশ্চিম) গ্রামের প্রয়াত হালিম সিকদারের ছেলে মাসুম সিকদার বানারীপাড়া বন্দর বাজারের কাপড়ের ব্যবসা করাকালীন ২০১৪ সালে ঝালকাঠি শহর থেকে টমটমযোগে বানারীপাড়ায় আসার পথে ঝালকাঠির নবগ্রাম নামক স্থানে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর দীর্ঘদিন চিকিৎসা শেষে তার বাম পা কেটে ফেলতে হয়। চিকিৎসার পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে মাসুম একেবারে নিঃস্ব ও রিক্ত হয়ে যান। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে বিভিন্ন সাহায্য-সহযোগিতার মাধ্যমে তিনি কোনোমতে বেঁচে আছেন। তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের আহমদাবাদ (বেতাল) গ্রামে শ্বশুরবাড়ি এলাকায় স্থায়ীভাবে বসবাস করে আসছেন। সেখানকার বেতাল বাজারে মাসুমের একটি ছোট মুদি-মনোহারী দোকান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পঙ্গু মাসুমকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন এমপি শাহে আলম

আপডেট সময় : ০৪:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২