সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

মাদারীপুরে অস্ত্র ও গোলবারুদসহ ৫ ভাই ও বাবা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২ ৮৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

মাদারীপুরে অস্ত্র ও গোলাবারুদসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। গ্রেফতারকৃতরা সম্পর্কে বাবা ও আপন ৫ ভাই। বৃহস্পতিবার ভোরে কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেকচর এলাকার আব্দুর রশিদ বেপারীর ছেলে মহিউদ্দিন বেপারী ওরফে লাট্টু বেপারী (৫৫) এবং বাকি ৫ জন মহিউদ্দিন বেপারী ওরফে লাট্টু বেপারীর ছেলে শাকিল বেপারী (১৮) ও নয়ন বেপারী (২২), সবুজ বেপারী (৩০), রাসেল বেপারী (২৮), ওসমান বেপারী (২২)।

বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর ক্যাম্পে র‌্যাব-৮ হেড কোয়াটার-এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি জামিল হাসান সংবাদ সম্মেলনে জানান, গত ১০ এপ্রিল মাদারীপুরের কালকিনিতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে কুপিয়ে জখম করা হয় এসআই পলাশ কুমার দাসকে। এই ঘটনায় ১৬ জনকে আসামি করলে রাজধানীর কামরাঙ্গীরচর থেকে মামলার প্রধান আসামী লাট্টু বেপারী ও তার ছেলে নয়কে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে ভিত্তিতে বৃহস্পতিবার সকালে কালকিনির ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে লাট্টু বেপারীর বাকি ৪ ছেলে শাকিল, সবুজ, রাসেল, ওসমানকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় বিভলবার, একটি পিস্তল, একটি পাইপগান, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুই রাউন্ড কার্তুজ, একাধিক মোবাইল ফোন ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আপন ৫ ভাই ও বাবা এসব অস্ত্র ও গোলবারুদ দিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের সাথে জঙ্গি সস্পৃক্ততা রয়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখছে র‌্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, বিস্ফোরক, সরকারি কাজে বাঁধা, হত্যাচেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাদের কালকিনি থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাদারীপুরে অস্ত্র ও গোলবারুদসহ ৫ ভাই ও বাবা গ্রেফতার

আপডেট সময় : ০৯:৩৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২