সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

বাবুগঞ্জে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২ ২৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে তৃতীয় ধাপে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার। দেশে আর কেউ গৃহহীন থাকবেনা এমনই ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন করেন বরিশাল জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার।

বুধবার বিকালের দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের ময়দান সংলগ্ন

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর ঘুরে ঘুরে দেখেন এবং পরিদর্শন কালে তিনি ভূমিহীন ও গৃহহীনদের বিষয়ে খোঁজ খবর নেন।

এসময় বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার দৃশ্যমান কাজ দেখে সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করলেও ইটের মান নিয়ে সংশয় প্রকাশ করেন। এছাড়াও তিনি সুবিধাভোগী পরিবারের উদ্যেশে বলেন, আশ্রয়নের মানুষ গুলো প্রধানমন্ত্রীর মেহমান। এই মানুষ গুলোকে দেখাশোনা করার দ্বায়িত্ব আমাদের সকলের। এদের দোয়া নেয়ার চেষ্টা করবেন। এমন কোন কাজ করবেননা যাতে তারা কষ্ট পায়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, বাবুগঞ্জ থানা পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ অলিউল ইসলাম, দেহেরগতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, স্থানীয় সাংবাদিকবৃন্দ।

উপজেলা অফিস সূত্রে জানা গেছে, দুই শতাংশ জমির উপরে দুই কক্ষ বিশিষ্ট ঘরে একটি বারান্দা, একটি টয়লেট, একটি রান্নাঘর রয়েছে। দুই কক্ষবিশিষ্ট প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২লাখ ৪০ হাজার টাকা। ইতিমধ্যে বাবুগঞ্জে ১ম ও ২য় পর্যায়ে ১৮০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পেয়েছেন। তৃতীয় ধাপের আরও ৯৪টি ঘরের কাজ চলমান রয়েছে। নির্মানাধীন ঘরের কাজ সম্পন্ন হলে খুব শীঘ্রই ঘরগুলো হস্তান্তর করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ১২:৪৮:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২