সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ায় স্বামী ঘরে ফিরে দেখেন হাত-মুখ বেধে স্ত্রীকে ধর্ষণ করছে প্রতিবেশী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২ ১৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি :

বরিশালের বানারীপাড়ায় দিদিহার গ্রামে রাতে স্বামী ঘরে ফিরে দেখেন প্রতিবেশী লম্পট হাসান
হাত-মুখ বেধে ধর্ষণ করছে তার স্ত্রীকে। জানা গেছে
উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দিদিহার গ্রামের সাইফুল বেপারির স্ত্রী (১৮) ১০ এপ্রিল রবিবার রাত ৮ টার দিকে এশার নামাজের জন্য টিউবওয়েল থেকে ওজু করে ঘরে ফেরেন। এসময়

পাশ্ববর্তী বাড়ির সহিদের লম্পট ছেলে হাসান (২৫) দরজা খোলা পেয়ে ঘরে প্রবেশ করে গৃহবধূর হাত মুখ বেধে ফেলে জোর পূর্বক ধর্ষণ করে।

এসময় ওই নববধুর স্বামী সাইফুল বেপারি (২৪) কর্মস্থল থেকে ঘরে ফিরে নিজ স্ত্রীকে ধর্ষণের দৃশ্য দেখে লম্পট হাসানকে ঝাপটে ধরে ডাকচিৎকার দেন। একপর্যায়ে
ধর্ষকের মা,-বোনসহ স্বজনরা এসে সাইফুল বেপারিকে মারধর করে লম্পট হাসানকে ছিনিয়ে নিয়ে যায়।

পরে খবর পেয়ে ওই ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মনোয়ারা বেগম গৃহবধূকে উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে আসেন এবং স্বামী সাইফুল বেপারিকে আহত অবস্থায় স্থানীয়রা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় বানারীপাড়া ফেরীঘাটে ধর্ষকের পক্ষের লোকজন তাদের ওপর দ্বিতীয় দফা হামলার চেষ্টা করে।

এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হেলাল উদ্দিন বলেন, তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় স্বামী ঘরে ফিরে দেখেন হাত-মুখ বেধে স্ত্রীকে ধর্ষণ করছে প্রতিবেশী

আপডেট সময় : ০৫:০৫:২০ পূর্বাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২