সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

কারাগারে ভিকটিমকে বিয়ে করলেন ধর্ষণ মামলার আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২ ৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

খুলনা জেলা কারাগারে হাইকোর্টের নির্দেশে ভিকটিমকে বিয়ে করলেন ধর্ষণ মামলার আসামি। বিয়ের দেনমোহর ধার্য করা হয়েছে এক লাখ ৫০ হাজার টাকা।

সোমবার পর্যন্ত বর (হাজতি) রফিকুল ইসলাম বাবু এবং কনে (ভিকটিম) জেলা কারাগারের হেফাজতে রয়েছেন।

আগামীকাল মঙ্গলবার (১২ এপ্রিল) ভিকটিমকে বাগেরহাটে দশানি সেভ হোমে পাঠানো হবে।

বিষয়টি সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন জেল সুপার মো. ওমর ফারুক।
এর আগে রবিবার কারাগারের অফিস কক্ষে জেলা বিবাহ রেজিস্ট্রারের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এ সময় জেল সুপার মো. ওমর ফারুক, ডেপুটি জেলার মো. ফখরউদ্দিন, ডেপুটি জেলার মো. নূর-ই-আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। তাদের বিয়ের দেনমোহর উভয়ে সম্মতিতে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়।

জানা যায়, নগরীর রায়পাড়া ক্রস রোডের মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম বাবুর বিরুদ্ধে ২০২০ সালে ১৪ ডিসেম্বর মামলা হয়। মামলার তিনদিন পর থেকেই তিনি জেলা কারাগারে আছেন।

বাবু দিনমজুর হিসেবে বিভিন্ন বাড়িতে কাজ করতেন। তার বিরুদ্ধে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়।

এরপর সেই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে বাগেরহাটে সেফ হোমে রাখা হয়। এ ঘটনায় তার একটি সন্তানও জন্ম নিয়েছে।
এদিকে, সম্প্রতি সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ, হাইকোর্ট বিভাগ, ঢাকা এর ক্রিমিনাল মিস কেস নং-৬৯৯৯/২০২২ এর নির্দেশনা মোতাবেক ভিকটিম এবং হাজতি বন্দি মো. রফিকুল ইসলাম বাবু কারাগারে অন্তরীণ অবস্থায় বিয়ের নির্দেশনা আসে।

কারাগারের জেলার মো. তারিকুল ইসলাম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কারাগারে ভিকটিমকে বিয়ে করলেন ধর্ষণ মামলার আসামি

আপডেট সময় : ০৩:২২:৩১ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২