সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শ্বশুরের সাথে স্ত্রীর পরকীয়া, বাবাকে কুপিয়ে জখমের পরে স্ত্রীকে হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২ ১৫৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

প্রথমে বাবাকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম, এরপর স্ত্রীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়েছেন গোলাম মোস্তফা চৌধুরী (২৫) নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দুর্গাপুর উপজেলার বর্ধনপুর গ্রামে।

নিহত জুথি খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজে পাঠিয়েছে পুলিশ। আর গুরুত্বর আহত আবু কালাম চৌধুরীকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, পরকীয়ার ঘটনায় দু’টি ঘটনা ঘটেছে। তারা অভিযুক্ত গোলাম মোস্তফাকে গ্রেফতারের চেষ্টা করছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, দুই বছর আগে বর্ধনপুর গ্রামের আবু কালামের ছেলে গোলাম মোস্তফার সঙ্গে উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর গ্রামের আবু হানিফের কন্যা জুথি খাতুনের বিয়ে হয়।

বিয়ের পর তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। সন্তানের বর্তমান বয়স সাত মাস। এরই মধ্যে শ্বশুরের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন জুথি।
বুধবার শ্বশুরের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্থানীয়রা দেখেন জুথিকে।

তখন কাজে বাইরে ছিলেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা বাড়ি ফিরে আসার আগেই জুথি তার কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি কিশোরপুর চলে যান। রাতে বাড়ি ফিরে বিষয়টি জানতে পেরে পিতা আবু কালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন গোলাম মোস্তফা। এরপর শ্বশুর বাড়ি গিয়ে স্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলে কৌশলে বাইরে নিয়ে আসেন। এরপর গলায় রশি পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যান গোলাম মোস্তফা।
ওসি জানান, ইতোমধ্যে প্রযুক্তির মাধ্যমে গোলাম মোস্তফার অবস্থান নিশ্চিত হতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্বশুরের সাথে স্ত্রীর পরকীয়া, বাবাকে কুপিয়ে জখমের পরে স্ত্রীকে হত্যা

আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ এপ্রিল ২০২২