সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

আশা করবো এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে: তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২ ১১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আশা করবো আগামী এক মাস অন্তত বিএনপির মিথ্যাচারটা বন্ধ থাকবে।

সংযমের মাস রমজান শুরুর আগের দিন শনিবার (২ এপ্রিল) দুপুরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাংবাদিকদের বিএনপি বিষয়ক প্রশ্নের জবাবে এ বলেন তথ্যমন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমি শুনলাম বিএনপি না কি অনশন করছে এবং অনশনের সময় আশপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যার ওপর প্রতিষ্ঠিত। আশা করবো আজকেই তারা সব মিথ্যা বলে দেবে। আগামী এক মাস অন্তত মিথ্যাচারটা বন্ধ থাকবে।’

দ্রব্যমূল্য নিয়ে বিএনপির বিভিন্ন বক্তব্য বিষয়ে প্রশ্ন করলে— জবাবে মন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য কমে আসা শুরু হয়েছে। সরকার এক কোটি ফ্যামিলি কার্ড দিয়েছে, এতে মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে। আর এর ফলে বিএনপির অস্বস্তি ও অস্থিরতা দুই-ই বেড়ে গেছে। একারণেই তাদের নেতারা উদভ্রান্তের মতো কথা বলছেন।’

এর আগে শহীদ মিনারের পাদদেশে সদ্য প্রয়াত বিশিষ্ট আবৃত্তিশিল্পী হাসান আরিফের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশে সংস্কৃতিচর্চা বিশেষ করে কবিতাচর্চা, আবৃত্তিশিল্পের চর্চাকে জনপ্রিয় করার ক্ষেত্রে আজীবন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী আবৃত্তিশিল্পী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের অবদান অসামান্য।

ড. হাছান বলেন, তার এ বিদায় আমাদের সুচিন্তার চর্চা ও সাংস্কৃতিক আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে, জাতির সংস্কৃতি অঙ্গন ও কবিতাচর্চাকারীরা তার অভাব অনুভব করবে। আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশা করবো এক মাস বিএনপির মিথ্যাচার বন্ধ থাকবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২ এপ্রিল ২০২২