সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

সিলেটের ওসমানী হাসপাতালে বন্ধ হচ্ছে ১ম ও দ্বিতীয় ডোজ টিকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটের ওসমানী হাসপাতালে বন্ধ হচ্ছে ১ম ও দ্বিতীয় ডোজ টিক। শনিবার (০২ এপ্রিল) থেকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে বন্ধ হচ্ছে করোনা প্রতিরোধক টিকার ১ম ও দ্বিতীয় ডোজ। এদিন থেকে সেখানে শুধু ভ্যাকসিনের ৩য় ডোজ প্রদান করা হয়।
এছাড়াও এদিন ওসমানী হাসপাতালের টিকা কেন্দ্রটি ৫তলা থেকে নীচতলায় স্থানান্তর করা হবে। বিষয়টি বৃহস্পতিবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) স্বাস্থ্য বিভাগ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ও ২য় ডোজ যথাসময়ে গ্রহণ করেননি তারা বন্দরবাজারস্থ সিলেট সিটি কর্পোরেশনের নীচতলা স্থাপিত অস্থায়ী টিকাকেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়া কোনো নাগরিকের কোভিড-১৯ ভ্যাকসিন টিকার সনদ সংক্রান্ত প্রয়োজন হলে নগর ভবনের নীচ তলায় স্থাপিত হেল্প ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, নাগরিকদের সুবিধা বিবেচনায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলা থেকে টিকা কেন্দ্রে কার্যক্রম স্থানান্তর করে ভবনের নীচতলায় আনা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের ওসমানী হাসপাতালে বন্ধ হচ্ছে ১ম ও দ্বিতীয় ডোজ টিকা

আপডেট সময় : ০৬:২৭:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২