সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় মাহেন্দ্রা গাড়ির চাপায় বৃদ্ধ নিহত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:২৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ৭১ বার পড়া হয়েছে

রাহাদ নুমন,
বিশেষ প্রতিনিধি:
বরিশাল-স্বরূপকাঠি সড়কের বানারীপাড়াস্থ টিএ্যান্ডটি মোড় নামক স্থানে বেপরোয়া মাহেন্দ্রা- আলফা গাড়ির চাপায় ঘটনাস্থলেই আব্দুল খালেক (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেকের বাড়ি বানারীপাড়া সদর ইউনিয়নের মাছরং গ্রামে। দুর্ঘটনার পর ঘাতক চালক গাড়ি রেখে পালিয়ে যায়।


























