দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাবুগঞ্জে বিএনপির পৃথক প্রতীকী অনশন
- আপডেট সময় : ১১:৪৫:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ৮১ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে চাল-ডাল-তেল ও বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে পৃথকভাবে
প্রতীকী অনশন পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রহমতপুর বাজারে এই কর্মসূচি হয়।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ আঃ করিম হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ অহিদুল ইসলাম প্রিন্স এর সঞ্চালনায় অনশন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোঃ মজিবুর রহমান নান্টু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ আক্তার হোসেন মেবুল।
বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খোকন, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা মোঃ হারুন অর রশিদ, বাবুগঞ্জ উপজেলা শেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আজাদ বিশ্বাস, সদস্য সচিব কামরুল আহসান সোহাগ, যুগ্ম আহবায়ক মোঃ সোপান শরিফ, শ্রমিক দলের বাবুগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সবুজ, সিনিয়র সহ সভাপতি মোঃ আলমগীর হোসেন, আবদুল রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন্টু, মহানগর ছাত্র দলের সহ সভাপতি মোঃ আজিজুল হক,বাবুগঞ্জ উপজেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আকিব হোসেন ইমরান প্রমুখ।
অপরদিকে সারাদেশের ন্যায় কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বাবুগঞ্জ উপজেলার বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন হাটে সকাল ১১ ঘটিকায় এ প্রতীকী অনশন কর্মসূচী পালিত হয়। বাবুগঞ্জ উপজেলা বি এন পি’র সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার-এর সভাপতিত্বে, এ সময়ে বক্তব্য রাখেন, বরিশাল জেলা বি এন পির আহবায়ক কমিটির সদস্য সামছুল আলম ফকির, বাবুগঞ্জ উপজেলা বি এন পির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন সরদার, মোঃ জাকির হোসেন, মোঃ সেলিম সরদার, বাবুগঞ্জ উপজেলা বি এন পির তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দেহেরগতি ইউনিয়ন বি এন পির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মিলন খান, কেদারপুর ইউনিয়ন বি এন পির সিনিয়র সহ-সভাপতি কুদ্দুস মোল্লা। বরিশাল জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আলী হায়দার লাদেন, যুবদল নেতা ওবায়দুল হক, মাধবপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আরিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ হোসেন, দেহেরগতি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কবির আকন। কেদারপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আক্তার হোসেন রতন, যুবদলনেতা- মোঃ পারভেজ খান, মোঃ সালাম, মেহেদী হাসান রতন,মোঃ বরকত বিশ্বাস, রায়হান শরীফ টোকন, সেচ্ছাসেবক দলনেতা, মোঃ শহিন মাঝি, মোঃ সজিব, মোঃ সজল। বাবুগঞ্জ উপজেলা শ্রমিকদল নেতা মোঃ আরিফুল ইসলাম মামুন, মোঃ মিজানুর রহমান, মোাঃ মিরণ তামিদার, মোাঃ সোহেল ফকির। বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম রবিন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান আল-আমিন, সদস্য সচিব ইয়াসির আরাফাত, যুগ্ম-আহবায়ক রাকিবুল ইসলাম, ছাত্রনেতা ফেরদৌস,নাসির,পলাশ,আল-আমিন, শাহিন বিশ্বাস, শুভ,রাসেল,তুহিন, সুজন,নাইম, সাব্বির, ইউসুফ জিহান, ইমরান,রাজু ফকির, নাদিম ইব্রাহীম প্রমূখ।
বক্তারা বলেন, চাল-ডাল-তেল ও বিদ্যুৎসহ দ্রব্যমূল্যের দিন দিন ঊর্ধ্বগতি দেখা দিচ্ছে। ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের সীমার বাইরে। এই পরিস্থিতির দ্রুত সমাধান না হলে সাধারণ মানুষ রাস্তায় নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।


























