সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

এমপির গায়ে ধাক্কা’ লাগা নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভর ‘গায়ে ধাক্কা’ লাগাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে মির্জাপুর উপজেলা পরিষদ চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পর স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ ও নতুন সভাপতি মীর শরীফ মাহমুদ সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিরতি দেওয়া হয়। পরে উপজেলা অডিটরিয়াম হলের বারান্দায় সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি।

এরপর কেন্দ্রীয় নেতৃবৃন্দ চলে যাওয়ার পর স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ’র গায়ে ধাক্কা লাগার ঘটনা ঘটে। নতুন সভাপতি মীর শরীফ মাহমুদের লোকজন ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছে অভিযোগ তুলে এমপির সমর্থকরা ক্ষিপ্ত হন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে মীর শরীফ মাহমুদ বলেন, ‌‘এমপির গায়ে কেউ ধাক্কা দেয়নি। হয়তো লোকজন বেশি থাকায় ঠেলাঠেলি হয়েছে। এতে এমপির লোকজন ক্ষিপ্ত হয়ে আমার লোকজনের ওপর হামলা চালায়। আমার চার নেতাকর্মী আহত হয়েছেন।’

এ ব্যাপারে সংসদ সদস্য খান আহমেদ শুভ বলেন, ‘আমাকে ধাক্কা দিয়েছে- এই কথা তো আমি সবাইকে বলতে পারি না। এটি দেখে আমার সমর্থকরা ক্ষিপ্ত হয়েছেন। কিন্তু আমি দাঁড়িয়ে থেকে দুই পক্ষকে সরিয়ে দিয়েছি। এজন্য বড় ধরনের বিশৃঙ্খলা হয়নি।’

এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ। তিনি বলেছেন, ‘সংঘর্ষ হয়নি, ধাক্কাধাক্কি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এমপির গায়ে ধাক্কা’ লাগা নিয়ে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ

আপডেট সময় : ০৫:৪০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২