সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাজাপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ইং এর শুভ উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ উদ্বোধন করা হয়েছে। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, ঝালকাঠি জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ, রাজাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, রাজাপুরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ:দা:) মোজাম্মেল হক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজাপুর উপজেলা মৎস্য অফিসের মেরিন ফিসারিজ অফিসার মো: মাহমুদুল হাসান।সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: জোহর আলী বলেন, “সরকার মৎস্য সম্পদ রক্ষার জন্যে নানামুখী প্রকল্প গ্রহন করেছে। জনগনের সুবিদার কথা চিন্তা করে সরকার মৎস্য সম্পদ বৃদ্ধির জন্য জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করছে। সকলকে মৎস্য আইন মেনে চলতে হবে। জাটকা না ধরলে মৎস্য জীবিরাই বেশি সুবিধা পাবে। ছোট মাছ বড় হওয়ার সুযোগ পাবে এবং মাছের সংখ্যা বৃদ্ধি পাবে। ইলিশ মাছ রপ্তানী করে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে এবং দেশের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন, আমরা এখন আর গরীব নাই, আমদের দেশও গরীব নয়। আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি। আমরা বিদেশ থেকে কোন দান অনুদান গ্রহন করি না বরং লোন গ্রহন করে তা আবার ফেরত দিয়ে দিচ্ছি। তাই গরীবি মানসিকতা আমাদের পরিহার করতে হবে। নিজেদেরকে স্বনির্ভর ও স্বাবলম্বী হিসেবে ভাবতে হবে। মনকে প্রশস্ত করতে হবে এবং হীনমন্যতা পরিহার করতে হবে। সকলতে সচেতন হয়ে দেশ ও জাতির সম্পদ ইলিশ মাছকে রক্ষা করতে বদ্ধপরিকর হওয়া উচিত।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, “ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদের সংরক্সণ, সুষ্ঠু ব্রবস্থাপনা ও টেকসই উৎপাদন অব্যাহত রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর। জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান, প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, মৎস্যজীবিদের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ে ৩১ মার্চ-৬মার্চ ২০২২ পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ -২০২২ উদযাপন করা হচ্ছে।তিনি সকলকে জাটকা ইলিশ আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজাপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ইং এর শুভ উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২