সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বীর মুক্তিযোদ্ধাকে অর্ধলাখ টাকা অর্থসহায়তা দিলেন জেলা প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স॥ মধু বিক্রি করে সংসার চালানো বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুকে আর্থিক সহায়তা করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে তার হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দেশের কোনো মানুষ আশ্রয়হীন থাকবে না। তারই ধারাবাহিকতায় সারা দেশে অসহায়-দরিদ্র মানুষদের জমিসহ ঘর করে দিচ্ছে সরকার। এ ছাড়া অগ্রাধিকার ভিত্তিতে মুক্তিযোদ্ধাদের ঘর তুলে দেওয়া হচ্ছে। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুকে আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দিয়েছি। তাকে অতি অল্প সময়ের মধ্যে ঘর দেওয়া হবে।

জেলা প্রশাসক বলেন, আমি নিজে আনোয়ার হোসেন আনুর ভাড়া বাসায় গিয়েছি। সেখানে তিনি দুঃখ-কষ্টে বসবাস করছেন। আশা করছি শিগগিরই তিনি নতুন আশ্রয়ে উঠতে পারবেন।

এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর বরিশালের উপপরিচালক আল মামুন তালুকদার, প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অর্থসহায়তা পেয়ে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু বলেন, কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারব না। আমার চিকিৎসা বন্ধ ছিল, সংসার চলত না, অন্যের বাসায় ভাড়া থাকতাম। আজ আমার চিকিৎসার খরচ পেয়েছি। জেলা প্রশাসক ৫০ হাজার টাকার চেক দিয়েছেন। তিনি বলেছেন আমাকে ঘর দেবেন।

আনোয়ার হোসেন আনুর ছেলে হাসান বলেন, জেলা প্রশাসক স্যার বলেছেন রূপাতলীতে একটি দোকানে স্থান করে দেবেন। যেন শেষ বয়সে আব্বা সেখানে বসতে পারেন। আর আমরা যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বীর মুক্তিযোদ্ধাকে অর্ধলাখ টাকা অর্থসহায়তা দিলেন জেলা প্রশাসক

আপডেট সময় : ০৪:৪৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২