সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

ঝালকাঠিতে স্কুল শিক্ষক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুল শিক্ষক শাহজাহান হাওলাদার হত্যার দায়ে মামলার তিন আসামীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ মো.মাসুদুর রহমান।
মঙ্গলবার বিকেলে দুই আসামীর উপস্থিতিতে বিচারক এ রায় ঘোষণা করেন। এক আসামী পলাতক থাকায় তাকে ফাঁসির আদেশ এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার দক্ষিন চেঁচরী গ্রামের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে মো.আবদুল লতিফ হাওলাদার, মো.জয়নাল আবেদীন খানের ছেলে সরোয়ার হোসেন খান এবং একই গ্রামের জয়নাল জমাদ্দারের ছেলে মো.আবদুস সালাম জমাদ্দার। আসামীদের মধ্যে সরোয়ার হোসেন খান মামলার শুরু থেকেই পলাতক।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান মনু জানান, উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিন চেঁচরী গ্রামের বাসিন্দা ও পীরখানজাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহজাহান হাওলাদারের সাথে ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দণ্ডিতদের সাথে দ্বন্দ ছিলো । ২০০৭ সালের ১৭ মার্চ স্থানীয় জোড়াপোল বাজার থেকে রাত ৯টা ৪৫ মিনিটের সময় বাড়ি আসার পথে কাঠালিয়া-কৈখালী সড়কে পৌছালে দণ্ডিতরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তাকে।
পরের দিন ১৮ মার্চ আবদুল লতিফ হাওলাদার, সরোয়ার হোসেন খান ও আঃ সালাম জমাদ্দারকে আসামী করে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের বড় ভাই মো.মানিক হাওলাদার।
কাঠালিয়া থানার তদন্তকারী কর্মকর্তা মো: আবুল হোসেন ও মো: শহিদুল ইসলাম ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ১৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে স্কুল শিক্ষক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০৪:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২