সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে স্বামীর পরকীয়া নিয়ে বিরোধ ॥ স্ত্রীর বিষপানে আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ১২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ স্বামীর পরকীয়া নিয়ে বিরোধের জেরধরে বিষপানে আত্মহত্যা করেছে চার সন্তানের জননী হেপি বেগম (৪৫)। সোমবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেছেন।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এর আগে হেপি বেগম রবিবার ভোরে বরিশাল সদর উপজেলার চাঁদাপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘরে বসে কীটনাশক পান করেন। তার স্বামী ফারুক চৌকিদার গ্রামপুলিশ হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারুক চৌকিদার সস্প্রতি একই এলাকার এক নারীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পরেন। এনিয়ে তাদের সংসারে কলহ চলে আসছিলো। সেই কলহের জেরধরে হেপি বেগম ঘরে থাকা কীটনাশক পান করেন। মুমূর্ষ অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে হেপি বেগম মৃত্যুবরন করেন। এ ব্যাপারে গ্রামপুলিশ ফারুক চৌকিদারের কোনো বক্তব্য পাওয়া না গেলে তার বড় মেয়ে সুমা আক্তার বলেন, বাবার সাথে পারিবারিক কলহের জেরধরেই মা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। তবে কি নিয়ে তাদের মধ্যে কলহ চলছিলো সে বিষয়ে আমি কিছুই জানিনা।

বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে স্বামীর পরকীয়ার কথা শোনা গেলেও এটি সত্য কী না তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে স্বামীর পরকীয়া নিয়ে বিরোধ ॥ স্ত্রীর বিষপানে আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৩০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২