সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে এক আদিবাসীর লাশ উদ্ধার
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:২৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ১২২ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে লুইস হেমরম (৪০) নামের এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার বেলওয়া গ্রামের আদিবাসী পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। লুইস হেমরম বেলওয়া আদিবাসী পাড়ার (বামন পাড়া) মৃত বাবুরাম হেমরমের ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১০ টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার সন্ধ্যার আগে স্থানীয়রা তার বাড়ীর ১০০ গজ দূরে ধানের জমিতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি ইউডি মামলা নেওয়া হয়েছে। আজ রোববার সকালে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে প্রেরণ করা হয়েছে।


























