সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঘোড়াঘাটে আন্তঃজেলা ট্রাক্টর চোর চক্রের ২ সদস্য গ্রেফতার চোরাই ট্রাক্টর উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
আন্তঃজেলা চোর চক্রের অন্যতম দুই সদস্যকে গ্রেফতার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ।গ্রেফতারকৃতদেও দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয়েছে ১৭ লাখ টাকা মূল্যের একটি চোরাই ট্রাক্টর। উদ্ধারকৃত ট্রাকটরটি গত বুধবার ভোর বলা দিনাজপুর সদরের ঘুঘুডাঙ্গা-ধোয়াপুকুর এলাকার মমিনুল ইসলামের বাড়ি থেকে চুরি করেছিল তারা।

গ্রেফতারকৃতরা হলেন, সোহেল রানা সোহাগ (৩২) দিনাজপুর সদর উপজেলার পুলহাট-কসবা এলাকার মৃত জব্বার ড্রাইভারের পুত্র। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও মাদকের ১৬ টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত রবিউল আওয়াল (২৯) একই উপজেলার আউলিয়াপুর এলাকার জালাল শেখের পুত্র।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামের রাজন মিয়ার বাড়ির সামনে কয়েকজন ্অপরিচিত ব্যাক্তি একটি ট্রাক্টরের ফালসেট নিয়ে সন্দেহজনক আলোচনা করছে। এসংক্রান্ত সংবাদেও ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ২ জনকে আটক করে। এ সময় কয়েকজন পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা স্বীকার করেন যে, তারা একটি ট্রাক্টর চুরি করেছে। ওই ট্রাক্টরের ফালসেট তাদের কাছে থাকলেও, ট্রাক্টরের ইঞ্জিনটি তাদের চক্রের অন্য এক সদস্যের কাছে বিক্রি করার জন্য রাখা হয়েছে। পরে তাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে ঘোড়াঘাট থানা পুলিশ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দেবপুর গ্রাম থেকে চোরাই ট্রাক্টরের ইঞ্জিনটি উদ্ধার করে ।

এ ঘটনায় চুরির সাথে জড়িত মোট ৬ জনের নাম উল্লেখ শুক্রবার ঘোড়াঘাট থানায় একটি মামলা করেছে ট্রাক্টরটির মালিক মমিনুল ইসলাম।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, চক্রটি দীর্ঘদিন থেকেই দিনাজপুর সহ আশপাশের বিভিন্ন জেলাতে চুরি-ডাকাতি করে আসছে। তাদের চক্রের সাথে দিনাজপুর এবং গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার সদস্যরা যুক্ত রয়েছে এবং তাদের অধিকাংশ জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে শুক্রবার দুপুরে দিনাজপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীদেরকে গ্রেফতারে আমাদের ্অভিযান কার্যক্রম ্অব্যাহত রয়েছে।

ফটো ক্যাপশন ঃ দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রেফতার আন্তঃজেলা চোর দুই সদস্য। পেছনে তাদের কাছে উদ্ধার হওয়া একটি চোরাই ট্রাক্টর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঘোড়াঘাটে আন্তঃজেলা ট্রাক্টর চোর চক্রের ২ সদস্য গ্রেফতার চোরাই ট্রাক্টর উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২