সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

চিরনিদ্রায় শায়িত হলেন নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা মুলতান উদ্দিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২ ৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের কোকাদাইর গ্রামের বরেণ্য রাজনীতিবিদ ও স্বনামধন্য আইনজীবী বীর মুক্তিযোদ্ধা মোঃ মুলতান উদ্দিন (৬৮) গতকাল মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যায় বার্ধক্য জনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে আজ (২৩ মার্চ) সকালে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ এলাকার কোকাদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন, টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম ঢাকাস্থ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আছাব মাহমুদ এবং নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী।

উল্লেখ্য, নাগরপুরের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মুলতান উদ্দিন একাধারে টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগ উপদেষ্টা, বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্য, সহবতপুর ইউপি চেয়ারম্যান, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি ছাত্র রাজনীতি থেকে নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদ সাবেক ভিপি ছিলেন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, উপজেলা আওয়ামী লীগ সদস্য এটি এম আনিসুজ্জামান বুলবুল, সহবতপুর ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ উপজেলার সকল ইউনিয়নের সুশীল সমাজ, চেয়ারম্যান বৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। মরহুমের সংসারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান সহ অসংখ্য শোভাকাঙ্খী রেখে গেছেনে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিরনিদ্রায় শায়িত হলেন নাগরপুরের বীর মুক্তিযোদ্ধা মুলতান উদ্দিন

আপডেট সময় : ০৮:২৭:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২