সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ইতিহাস বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয় : আনন্দবাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২ ১৭২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকার মাটিতে এই প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়ল টাইগাররা। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৫ রানে লক্ষ্যে বাংলাদেশ পৌঁছে যায় ১৪১ বল হাতে রেখেই।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক এই সিরিজ জয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে- ‘ইতিহাস বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয় সাকিব, তামিমদের।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাস সৃষ্টি করল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম বার এক দিনের সিরিজ জিতল তারা। রামধনুর দেশে এটাই বাংলাদেশের যে কোনও ফরম্যাটে প্রথম সিরিজ জয়। সেঞ্চুরিয়নে বুধবার তৃতীয় এক দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে উড়িয়ে দিল তারা।

প্রথমে বল হাতে দুর্দান্ত খেললেন তাসকিন আহমেদ। এর পর ব্যাট হাতে দাপট তামিম ইকবাল, লিটন দাসের।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেই সিদ্ধান্ত দলের কাজে লাগেনি।

প্রথম উইকেটে ৪৬ রান উঠে গেলেও কুইন্টন ডি’কক ফিরে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ে ধস নামে। ৮৩ রানে পাঁচ উইকেট হারায় তারা। এর পর কোনও ব্যাটারই সে ভাবে দাঁড়াতে পারেননি। জানেমন মালান সর্বোচ্চ ৩৯ রান করেন। কেশব মহারাজ করেছেন ২৮।
এ ছাড়া কোনও প্রোটিয়া ব্যাটার উল্লেখযোগ্য রান করতে পারেননি। ৩৭ ওভারে ১৫৪ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। এক দিনের ক্রিকেটে এটি তাদের তৃতীয় সর্বনিম্ন রান।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বল করেন তাসকিন আহমেদ। ৯ ওভারে ৩৫ রানে তিনি ৫ উইকেট নেন। ২ উইকেট সাকিব আল হাসানের। একটি করে উইকেট পেয়েছেন শরিফুল ইসলাম এবং মেহেদি হাসান। জবাবে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে থাকে বাংলাদেশ। লক্ষ্যমাত্রা কম থাকায় কোনও ভয় ছাড়াই খেলতে থাকেন তামিম ইকবাল এবং লিটন দাস। মনে করা হয়েছিল দক্ষিণ আফ্রিকার বোলাররা বুঝি চাপে ফেলতে পারবেন তাদের।

কিন্তু কেউই দাঁত ফোটাতে পারেননি। কাগিসো রাবাডাকে একটি ওভারে চারটি চার মারেন তামিম। একই অবস্থা হয়েছে লুনগি এনগিডি, কেশব মহারাজদেরও। তবে অর্ধশতরানের আগেই ফিরে যান লিটন। কেশবের বলে ৪৮ রানে আউট হন তিনি। তবে শেষ পর্যন্ত খেলে যান তামিম ইকবাল। ৮২ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন তিনি। মেরেছেন ১৪টি চার। ২০ বলে ১৮ করে অপরাজিত থাকেন সাকিব। জয়ের রানও এসেছে তাঁর ব্যাট থেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতিহাস বাংলাদেশের, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম সিরিজ জয় : আনন্দবাজার

আপডেট সময় : ০৫:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২