সংবাদ শিরোনাম ::
উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার বিরামপুরের বিনাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা সাবদার হোসেনের, চাইলেন দোয়া ও সমর্থন দর্শনা ইমিগ্রেশনে ভারতে যাওয়ার পথে ছাত্রলীগ নেতা আটক জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা, গোপালগঞ্জে আহত ২ দর্শনা ডিলাক্স’ ঢাকা-মাওয়া বাস খাদে,নিহত ৩, আহত ১৬ জন ঝালকাঠিতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিরামপুরে প্রেমের সম্পর্ক ঘিরে বিরোধ,তরুণীর ওপর মারধরের অভিযোগ; ঘটনায় মামলা ইজিবাইক চালক নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল উজিরপুরে যুবদল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঘোড়াঘাটে ৩ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা মাদক সেবন রোধে নজরদারি বাড়ানো ও জনসচেতনতার দাবী

ঘোড়াঘাটে সরঞ্জামসহ ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহতাব উদ্দিন আল মাহমুদ(ঘোড়াঘাট) দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলাসহ আশপাশের জেলা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তার চুরি চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ট্রান্সফরমারের যন্ত্রাংশ ও বৈদ্যুতিক তামার তার উদ্ধার কওে পুলিশ। সোমবার(৬ মে) দিনভর অভিযান চালিয়ে ঘোড়াঘাট উপজেলা ও গাইবান্ধা সদর ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মালামাল সহ তাদের গ্রেপ্তার করা হয়।

বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে ঘোড়াঘাট-হাকিপুর থানার সহকারী পুলিশ সুপার মো.শরিফুল ইসলাম জানান, সম্প্রতি বেশ কয়েকটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়। বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় উপজেলার জনৈক আল আমিন নামে এক ব্যক্তি পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর অধিনে উপজেলার সাব-জোনাল অফিসে অভিযোগ করে।
পরে ঘোড়াঘাট সাব-জোনাল অফিসের এজিএম মেহেদী হাসান থানায় একটি এজাহার দায়ের করেন। সেই এজাহারের সূত্র ধওে ঘোড়াঘাট থানার ্অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে ওসি(তদন্ত) দেবব্রত রায় ও এসআই মেহেদী হাসানসহ থানা পুলিশের একটি দল অভিযান চালায় । এ সময় বিভিন্ন স্থান থেকে ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে।

এ সময় ৫ কেবি একটি ট্রান্সর্ফমার, ১২০ কেজি অ্যালুমিনিয়ামের ১ ফিট করে কাটা তিন বস্তা তার, ১৬০ কেজি নিউটাল সার্ভিসের তার ৫ বস্তা, ১টি ট্রান্সর্ফমার বসানোর ফ্রেম, ১৬০ কেজি বৈদ্যুতিক তার প্রোটেকশন প্লাস্টিকের কভার, লোহা কাটার ২টি হ্রাস্ক ব্লেডের ফ্রেম, ১৮ টি হ্রাস্ক ব্লেড, টেপ,২টি স্লাই রেঞ্জ,১টি স্ক্র ড্রাইভার, ২টি প্লাস, ২টি লাইলোনের রসি,২টি পুলি ক্যারিয়ার, ১৮ ইঞ্চি লোহার রড ৩টি, কালো রং এর হাফ প্যান্ট ৪টি, ১টি প্লাস্টিকের হকিস্টিক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ দেবীপুরের কাওসার ইসলাম(২২), কশিগাড়ির এলাকার আনারুল ইসলাম (৩৫) ও সাব্বির হোসেন (২২) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শিমুল তলি এলাকার রতন মিয়া(৩৫) ও চোরাই মালামাল ক্রয়ের ভাংগেরি ব্যবসায়ী ডেভিড কোম্পানি মোড়ের রিয়াজ আকন্দ (২৮) ।

গ্রেপ্তার ব্যক্তিদের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার মো. শাহ ইফতেখার আহমেদ (পিপিএম)জানান, তারা ট্রান্সফরমার চোর চক্রের সক্রিয় সদস্য। জেলার ঘোড়াঘাট উপজেলা সহ বিভিন্ন থানা এলাকায় এবং পার্শ্ববর্তী জেলা গাইবান্ধার বিভিন্ন থানা এলাকায় ট্রান্সফরমারের তামার তার ও বৈদ্যুতিক তার চুরি করে আসছে।
তারা দিনের বেলায় টার্গেট ট্রান্সফরমারের স্থানে রেকি করে এবং রাতে গিয়ে ট্রান্সফরমারের ঢাকনা খুলে তামার তারসহ বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে চলে আসে। ট্রান্সফরমার চুরি করতে তাঁদের মাত্র ২০–/২৫ মিনিট সময় লাগে। চুরি করার পরে ট্রান্সফরমারের খালি বক্স সাধারণত ঘটনাস্থলেই ফেলে দেয়। চক্রটির সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘোড়াঘাটে সরঞ্জামসহ ট্রান্সফরমার চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মে ২০২৪