সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

চিকিৎসার খরচ যোগাতে শিশুসন্তানকে বিক্রি করলেন বাবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চাঁদপুরে নিজের চিকিৎসার খরচ যোগাতে ও ঋণের টাকা পরিশোধ করতে এক বছরের কন্যাসন্তানকে বিক্রি করে দিলেন এক বাবা। গত রোববার (২০ মার্চ) চাঁদপুরের হাজীগঞ্জে ঘটে এমন ঘটনা। পরে সোমবার বিষয়টি জানাজানি হলে আলোচনা শুরু হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, দুই কন্যাসন্তান ও স্ত্রীকে নিয়ে বশির মজুমদারের সংসার। একটি সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায় তার। পরে পায়ে রড লাগানো হয়। আর্থিক সংকটে সেই রড খুলতে পারছেন না তিনি। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও এনজিও থেকে প্রায় ৫ লাখ টাকার ঋণ নিয়েছেন। একদিকে ঋণগ্রস্ত, অন্য দিকে অসুস্থ। সবশেষে চিকিৎসা খরচ ও ঋণের টাকা যোগাতে একবছর বয়সী কন্যাশিশু মিনাকে বিক্রি করে দিয়েছেন তিনি।

ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড খাটরা-বিলওয়াই মজুমদার বাড়িতে ঘটে। বিক্রিত শিশুটি ওই বাড়ির বশির মজুমদারের ছোট মেয়ে জুবেদা আক্তার মিনা।

শিশুর মা আছমা বেগম জানান, রোববার চাঁদপুরে কোর্ট এফিডেভিটের মাধ্যমে শিশুকে বিক্রি করেন। ঋণগ্রস্ত থাকায় শিশুকে বিক্রি করার সিদ্ধান্ত নেন তারা। এছাড়া তার স্বামী বশির মজুমদার অসুস্থ ও বেকার। তবে এখন ওই শিশু সন্তানকে ফেরত চান মা আছমা বেগম।

ঘটনার বিষয়ে জানতে চাইলে শিশুর বাবা বশির মজুমদার এড়িয়ে যান। তবে তার ভাই জানান, ধেররা আবেদীয়া মোজাদ্দেদিয়া দাখিল মাদরাসার শিক্ষক কাজী হারুনুর রশিদের মাধ্যমে ঢাকায় এক নিসন্তান পরিবারের কাছে ওই শিশুকে বিক্রি করা হয়।

হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর মহসীন ফারুক বাদল ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কোনো শিশুসন্তান দত্তক দেওয়া হলে পৌরসভাকে অবহিত করে একটি ফরম পূরণ করতে হয়। কিন্ত পরিবারটি তা করেনি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়ের সৈয়দ বলেন, আমরা বিষয়টি জেনেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিকিৎসার খরচ যোগাতে শিশুসন্তানকে বিক্রি করলেন বাবা

আপডেট সময় : ০৫:৫৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২