বরিশালে বঙ্গবন্ধু জন্ম বার্ষিকী উপলক্ষে উপলক্ষে হিউম্যান রাইটস লিগ্যাল এইড আলোচনা সভা
- আপডেট সময় : ১০:৫০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,
আজ ১৭ ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে বরিশাল হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।
এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম চৌধুরী লিগাল অ্যাডভাইজার হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি কেন্দ্রীয় কার্যালয় ঢাকা।
উক্ত সভার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হিউম্যান রাইস লিগ্যাল এইড সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটির সম্মানিত সভাপতি এ কে এ জহির
সভায় সংক্ষিপ্তাকারে বক্তব্য রাখেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সভাপতি মোঃ বেল্লাল তালুকদার এবং সিনিয়র সহ-সভাপতি তাসলিমা বেগম শিউলি।
সভার কার্যক্রম উপাস্থপনা করেছেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটি বরিশাল বিভাগীয় কমিটির দপ্তর সম্পাদক কাম কোষাধক্ষ্য মোঃ আবুল বাশার কাজী।
সার্বিক ভাবে পরিচালনা করেছেন হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন।
হিউম্যান রাইটস লিগ্যাল এইড সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেনকে ক্রেস্ট প্রদান করেন বরিশাল বিভাগীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ।


























