সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানের ঘটনায় সন্দেহজনক দোষারোপ করে প্রতিবেশী দম্পতিকে মারধর ঝালকাঠিতে ফুটপাত দখল ও অবৈধ অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে মানববন্ধন কেডিসিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আবু নাসের রহমাতুল্লাহ দামুড়হুদায় ১৫শ বস্তা সার জব্দ, অবৈধ পন্থায় মজুদ, গোডাউন সিলগালা পিরোজপুরে মন্দিরের ভূমিতে জামায়াত নেতার ধান চাষ! দখলের অভিযোগ মিথ্যা ডায়েরির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবী গ্রামবাসীর ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ নেই ৩ মাসে ১৮৮ কি স্বাভাবিক প্রসব বন্ধ সিজারিয়ান রাজনীতি ও সমাজসেবায় দীর্ঘ পথচলা, জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী পারভেজ মৃধা। বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা উজিরপুরে যুবদল কর্মী হত্যাকান্ডের ঘটনায় ৯ জন গ্রেপ্তার

সিলেটেছে কমেছে পেয়াজের দাম !! ক্রেতাদের স্বস্থি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে কমেছে পেয়াজের দাম। রোববার (১৩ মার্চ) থেকে সিলেটে প্রতি কেজি পেঁয়াজ (এলসি) বিক্রি হয়েছে ২০-২৫ টাকা কমে। দাম আরও কমবে বলে ব্যবসায়ীদের মন্তব্য।
গত মাসের (ফেব্রুয়ারি) শেষ দিক থেকে সিলেটের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকে। ৪৫-৫৫ টাকা কেজি বিক্রি হওয়া পেঁয়াজের দাম বেড়ে ৬৫ টাকা পর্যন্ত উঠে যায়। তবে গত দু-তিন দিন থেকে এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। কেজিপ্রতি কমেছে ২০-২৫ টাকা।
দাম বাড়ার পর ব্যবসায়ীরা বলে ছিলেন, তারা পাইকার থেকে বেশি দামে কিনে আনেন বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাইকার বলছিলেন, বাজারে সরবরাহ কম। নতুন পেঁয়াজ এলে দাম কমবে।
পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে আবার হুট করে কমে যাওয়া সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়ীরা দাবি করেন, দেশে প্রচুর পেঁয়াজ আমদানি হয়েছে। এ ছাড়া বাজারে হালি পেঁয়াজ উঠছে। এ কারণে পেঁয়াজের দাম কমেছে। সামনে দাম আরও কমবে বলে আশা করছেন তারা।
সিলেটের কালিঘাটের ব্যবসায়ীরা জানান, গত দু-তিন দিনে পেঁয়াজের দাম কেজিতে ২০-২৫ টাকা কমেছে। দেশি মুড়িকাটা পেঁয়াজ খুচরা ৪৫-৫০ টাকায় বিক্রি করেছেন, দুদিন আগেও ৬০-৬৫ টাকায় বিক্রি হয়েছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকায়। যা দুদিন আগেও ছিলো ৫০-৫৫ টাকা।
এ দিকে, কয়েক দিনের মধ্যে এমন হঠাৎ বেড়ে আবার হুট করে দাম নেমে যাওয়ার ঘটনা দেশে আর কখন ঘটেছে মনে করতে পারছেন না সাধারণ ক্রেতারা। সাধারণ মানুষের প্রত্যাশা- যেসব পণ্যের দাম সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে বেড়েছে, তা পেঁয়াজের মতোই যেন নেমে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটেছে কমেছে পেয়াজের দাম !! ক্রেতাদের স্বস্থি

আপডেট সময় : ১১:৩৩:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২