সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ভোলায় লঞ্চ চলাচলে ৭ মাসের নিষেধাজ্ঞা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আসন্ন কালবৈশাখী মৌসুমে উপকূলীয় জেলা ভোলার বিপদজনক রুটে সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া সাত মাসের জন্য লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (১৫ মার্চ) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।

ভোলা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাত মাসের জন্য ভোলার ইলিশা-মজু চৌধুরীরহাট, মির্জাকালু-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢালচরসহ ভোলার ইলিশ থেকে চরফ্যাশন উপজেলার ঢালচর পর্যন্ত (ডেঞ্জার জোন) সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। যদি কোনো লঞ্চ নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিআইডব্লিউটিএ, পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলবে।

শহীদুল ইসলাম আরও বলেন, নিষেধাজ্ঞার রুটে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থায় সি ট্রাক চলাচল করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভোলায় লঞ্চ চলাচলে ৭ মাসের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৯:৪০:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২