সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

ববি’র আইকিউএসির আয়োজনে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ॥ বরিশাল বিশ^বিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ২ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে “পাঠ্যক্রম উন্নয়ন” ও “পাঠ্যক্রম পর্যালোচনা” বিষয়ের উপর এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিনের সভাপতিত্বে কর্মশালায় মূল বক্তা ছিলেন খুলনা বিশ্ব বিদ্যালয়ের আইকিউএসির সাবেক পরিচালক ও এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন’র অধ্যাপক ড. মোঃ সারওয়ার জাহান। বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও প্লান্ট প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ শহিদুল ইসলাম এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক ও পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহজাহান।

২ দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষন কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৪২ জন সম্মানিত শিক্ষক প্রশিক্ষন গ্রহণ করবেন। এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে বিশ^বিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে দুপুর ১২ টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

‘পদ্মা সেতু: দক্ষিণাঞ্চলের অর্থনীতি ও সাংবাদিকতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান শরীফা উম্মে শিরিনার সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক অজয় দাশগুপ্ত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ববি’র আইকিউএসির আয়োজনে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

আপডেট সময় : ০৫:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২