সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশালে সুদের টাকার জন্য লাঞ্ছিত অপমান সইতে না পেরে আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শামীম আহমেদ ॥ সুদের টাকার জন্য জনসম্মুখে বসে লাঞ্ছিত ও বসত ঘরে তালাবদ্ধের হুমকি দেওয়ার অপমান সইতে না পেরে বিমল বাছার (৩৫) নামের তিন
সন্তানের জনক বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামের। নিহত বিমল ওই গ্রামের মৃত চরন বাছারের ছেলে।

ঘটনার পরপরই গ্রাম্য সুদি মহাজন সোহেল চৌকিদারের স্ব-পরিবার তাদের ঘর তালাবদ্ধ করে আত্মগোপন করেছে। রবিবার সকালে মৃতের স্বজনরা জানিয়েছেন, বিগত করোনার সময় কাজ না পেয়ে দিনমজুর বিমল বাছার চড়া সুদে টাকা নিয়েছিলো একই গ্রামের সুদি মহাজন সোহেল চৌকিদারের কাছ থেকে।

শুক্রবার রাতে সেই টাকা উত্তোলনের জন্য সহযোগিদের নিয়ে বিমলের বাড়িতে যায় সোহেল। এসময় বিমলকে লাঞ্ছিত করে পরিবারের নারী সদস্যদের অশালীন ভাষায় গালিগালাজ করে বসতঘরে তালা দেয়ার হুমকি দেয় সোহেল।

পরিবারের সদস্যদের সামনে লাঞ্ছিত ও অশালীন ভাষায় গালিগালাজের অপমান সইতে না পেরে ওইদিন গভীর রাতে বিমল বিষপান করেন। মূমূর্ষ অবস্থায় রাতেই তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে বিমলের মৃত্যু হয়।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে সুদের টাকার জন্য লাঞ্ছিত অপমান সইতে না পেরে আত্মহত্যা

আপডেট সময় : ১১:০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২