কালকিনিতে নসিমনের চাপায় মারা গেল ব্যাংক কর্মকর্তার
- আপডেট সময় : ১০:৩৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ৮৯ বার পড়া হয়েছে

মোঃ রাজু আহম্মেদ মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলায় বালুবাহী নসিমনচাপায় ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যাংক কর্মকর্তা পৌর এলাকার চর-ঠেঙ্গামারা গ্রামের মৃত্যু আরব আলী সরদারের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া সন্ধ্যায় তার বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অবৈধ বালুবাহী নসিমন এসে তাকে চাপা দেয়। এতে করে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর করতব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের প্রতিবেশী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আলী হোসেন দৈনিক আমার সংবাদকে বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নসিমনচাপায় ব্যাংক কর্মকর্তা চাঁন মিয়ার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক রাসেল বলেন, চাঁন মিয়ার নসিমনচাপায় মৃত্যু হয়েছে বিষয়টি আমরা জেনেছি। আসলে বিষয়টি দুঃখজনক।


























