সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

করোনার নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ৯৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশে করোনা নিয়ন্ত্রণে এলেও চলে যায়নি, তাই এখনও সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বলেন, ‘প্রথমে ডেল্টা, এরপর ওমিক্রন, এরপর নতুন কোনো ভাইরাস (ভ্যারিয়েন্ট) আসতে পারে। এ জন্য আমাদের আগে থেকে প্রস্তুত হতে হবে।’

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার দুপুরে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় চিকিৎসকরাই সবচেয়ে বড় হাতিয়ার ছিল। তাদের মাধ্যমেই সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এই করোনা নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে।

‘করোনা নিয়ন্ত্রণে আমাদের চিকিৎসকরা মৃত্যুকে ভয় না করে রোগীর সেবা নিশ্চিত করেছেন। অন্য বাহিনীরাও তাদের জায়গা থেকে সহযোগিতা করেছেন। গোটা জাতির একসঙ্গে ঝাঁপিয়ে পড়ায় মহামারি আটকানো সম্ভব হয়েছে। ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো কাজ করেছে। যে কারণে সংক্রমণ এবং মৃত্যুর হার অনেক কম হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে চিকিৎসাব্যবস্থা থেকে শুরু করে মানুষকে সচেতন করে তুলতে হবে। করোনা কীভাবে আসল, কীভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, কীভাবে চিকিৎসা দেয়া হচ্ছে, কীভাবে আমরা করোনা থেকে নিরাপদে থাকতে পারি এ বিষয়ে সচেতন হতে হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম, অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক নাজমুল হকসহ অনেকে।

এর আগে শনিবার (১২ মার্চ) এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনেশন প্রোগ্রামে আমরা ২০০ দেশের মধ্য অষ্টম স্থানে আছি। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ও তার সহযোগিতায় এটা সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার নতুন ভ্যারিয়েন্ট আসতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:৫৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২