সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ সম্পন্ন বাবুগঞ্জে নিখোঁজের এক মাসেও সন্ধান মেলেনি গৃহবধূ আসমার। খুলনায় ৩ হাজার ৯৫৮ ইয়াবাসহ মোরেলগঞ্জের দম্পতিসহ গ্রেপ্তার ৪ রাজাপুরে ২২ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক চড়া দামে পচা মাছ বিক্রি।  রুপাতলী বাজারে বেপরোয়া মাছ ব্যবসায়ীরা  বরিশালে বাজারের জায়গা নিয়ে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ ঝালকাঠিতে বিএনপি নেতাকর্মীদের ‘খাই খাই’ স্বভাব নিয়ে রফিকুল ইসলাম জামালের কঠোর সমালোচনা ও ফেসবুক পোস্ট ভাইরাল বরিশালে স্বাস্থ্য বিভাগের মূল্যায়ন সভা অনুষ্ঠিত: টিকাদান ও ডিজিটাল স্বাস্থ্যসেবা জোর দেওয়ার তাগিদ টানা বর্ষনে বেহাল বরিশাল-ঢাকা মহাসড়ক জীবননগর বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ট্যুরিস্ট ভিসায় ঢাকায় সানি লিওন, কাজে মানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন ট্যুরিস্ট বা ভিজিট ভিসায়।

আজ শনিবার (১২ মার্চ) বিকেলে আমেরিকান পাসপোর্টে ওই দেশ থেকেই তিনি বাংলাদেশে এসেছেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসেছেন সানি লিওন। তার দেশে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না। তিনি আমেরিকার নাগরিক হিসেবে কারানজিত কৌর নামে দেশে এসেছেন। তার কাছে বৈধ ভিসা ছিল।

সব কাগজপত্র ঠিক থাকায় সানি লিওনের ইমিগ্রেশন সম্পন্ন করে দেশে প্রবেশ করতে দেওয়া হয়েছে। বাংলাদশে প্রবেশ করতে দেওয়া হলেও তিনি শুটিং করতে মানা রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন সানি লিওন। তাতে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। ছবির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘সুন্দর এ দেশটিতে এসে আমি খুব খুশি।’

জানা গেছে, ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

তারা তিনজন মিলে একটি সেলফিও তুলেছেন। সেটা শেয়ার দিয়ে তাপস লিখেছেন, ‘সময় এখন উদযাপনের’। গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বাংলাদেশে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ট্যুরিস্ট ভিসায় ঢাকায় সানি লিওন, কাজে মানা

আপডেট সময় : ১২:২৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২