সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন সানি লিওন : তথ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২ ৯৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‌‘পরিচয় গোপন করে একটি চলচ্চিত্রের কাজে বাংলাদেশে আসতে চেয়েছিলেন বলিউড নায়িকা সানি লিওন। তবে তা দৃষ্টিগোচর হওয়ায় সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়। ’

আজ শুক্রবার সন্ধ্যায় আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘১০ম লিবারেশন ডকফেস্ট বাংলাদেশে’র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভারতের ১০ জন শিল্পীকে বাংলাদেশে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছিল। সেখানে সানি লিওনকে অনুমতি দেওয়া হয়। কিন্তু সানি লিওন নামে যে তিনি পরিচিত তা গোপন করা হয়। ভিন্ন নামে, মার্কিন নাগরিক দেখিয়ে তার অনুমতি নেওয়া হয়েছিল।

তিনি যে পরিচয় গোপন করেছেন, সেটা অপরাধ। ’
ড. হাছান মাহমুদ বলেন, ‘বিষয়টি জানার পর তার বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে। যারা গোপন করেছে তারা অন্যায় করেছে। যারা তাকে আনতে চেয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা আমরা ভাবছি।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে চলচ্চিত্র শিল্পের খারাপ দিন কেটে গেছে। আগামী দিন ভালোই হবে, খারাপের দিকে যাবে না সিনেমা। ’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিচয় গোপন করে বাংলাদেশে আসতে চেয়েছিলেন সানি লিওন : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২