সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বানারীপাড়ায় জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা আদায় ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ভূক্তভোগীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২ ১১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা আদায় ও জনহয়রাণির অভিযোগে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত ও সচিব মেজবা উদ্দিনের বিরুদ্ধে ভূক্তভোগীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমহনা বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন-অর-রশিদ,৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইউব আলী, সাধারণ সম্পাদক সুখদেব,৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেমস, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ,প্রাণতোষ মালাকার ও ইব্রাহিম,ব্যবসায়ী মনির মৃধা,দানিয়েল বাড়ৈ,বিবেক হালদার,বিজয় সরকার,অভিভাবক বিভা ঘরামী,শান্তি রাণী,স্থানীয় চৌমহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম রেজা ও তুষার হালদার প্রমুখ। বক্তারা এসময় জন্মনিবন্ধনের সংশোধণীর নামে গণহারে অতিরিক্ত টাকা আদায় ও জনহয়রাণি করায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত ও সচিব মেজবা উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা এ ব্যপারে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমহনা বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে। এদিকে সূচনা নামের এক স্কুল শিক্ষার্থীর জন্মনিবন্ধনের সংশোধনীতে প্রধানমন্ত্রীর ধার্যকৃত মাত্র ৫০ টাকার স্থলে সাড়ে ১৪শ’ টাকা নেওয়ার অভিযোগে বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা বুধবার ( ৯ মার্চ ) দুপুর ১২টায় তার কার্যালয়ে অভিযোগকারী মিজানুর রহমান আকন ও অভিযুক্ত বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত এবং সচিব মেজবা উদ্দিনকে নিয়ে শুনানী করেন। এসময় তিনি দু’পক্ষের বক্তব্য মৌখিক শোনেন ও লিখিতভাবে নেন। জানা গেছে, সম্প্রতি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মিজানুর রহমান আকন তার মেয়ে স্থানীয় চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সূচনার জন্মনিবন্ধনের বাংলাকে ইংরেজী ভার্সনে রূপান্তর (সংশোধন) করার জন্য ইউনিয়ন পরিষদে গেলে তার কাছ থেকে দু’বারে সাড়ে ১৪শ’ টাকা নেওয়া হয়। এ সংশোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০টা ফি ধার্য করে দিয়েছেন। এ বিষয়টি জানা থাকায় তার কাছ থেকে ৫০ টাকা ফির স্থলে ১৪০০ টাকা অতিরিক্ত নেওয়ায় তিনি ক্ষুদ্ধ হয়ে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের কাছে লিখিত অভিযোগ করেন। ওই লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহাকে নির্দেশ দেন। এ বিষয়ে বিশারকান্দি ইউপি সচিব মেজবা উদ্দিন বলেন,সূচনার জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে তার বাবা এবং মায়ের জন্মনিবন্ধনও সংশোধন করতে হয়েছে। এ সংশোধন বাবদ সাড়ে ১৪০০ টাকা নয়, প্রথমে ৬০০ ও পরে ২৫০ টাকা মোট সাড়ে ৮০০ টাকা নেওয়া হয়েছে। যা লিখিতভাবে ইউএনওকে জানানো হয়েছে। এ ব্যপারে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শান্ত তার ইউনিয়ন পরিষদে স্বচ্ছতার ভিত্তিতে জন্মনিবন্ধন সংশোধন করা হয় বলে দাবি করে বলেন,সচিবের বক্তব্যই তার বক্তব্য।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন,দু’পক্ষকে নিয়ে শুনানী অনুষ্ঠিত হয়েছে। এ ব্যপারে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়া হবে। এদিকে জন্মনিবন্ধন সংশোধনে শুধু বিশারকান্দি নয়,উপজেলার অন্য ইউনিয়ন পরিষদগুলোর বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। এতে হয়রানীর শিকার ভূক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা আদায় ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে ভূক্তভোগীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ১০:১৮:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২