সংবাদ শিরোনাম ::
নাগরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও ওয়াহিদুজ্জামান
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৪৪:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২ ১১৬ বার পড়া হয়েছে

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ইউএনও ওয়াহিদুজ্জামান।
বৃহস্পতিবার( ৩ মার্চ),নাগরপুর উপজেলা প্রশাসন হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করে।
এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল,সম্পাদক এরশাদ মিয়া,নাগরপুর মডেল প্রেসক্লাব সভাপতি কেএম সুজন, সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ খিজির,নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সিরাজ আল মাসুদ,সম্পাদক আজিজুল হক বাবু,নাগরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি জসিউর রহমান লুকন প্রমুখ।
এ সময় নবাগত ইউএনও ওয়াহিদুজ্জামান বলেন,সাংবাদিকরা হলো সমাজের দর্পন।আপনারা আমাকে সকল প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করবেন।

























