সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় দফায় দফায় শালিস- বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিন রাকুদিয়া গ্রামের তিন সন্তানের জননী এক গৃহবধু শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

একই গ্রামের ছত্তার ফকিরের ছেলে তিন সন্তানের জনক সোহেল ফকির বিভিন্ন প্রলোভনে একাধিকবার ওই গৃহবধূকে শ্লীলতাহানি করে বলে একটি অডিও রেকর্ড থেকে নিশ্চিত হয়েছেন স্থানীয়রা।

বিষয়টি মিমাংসার উদ্যোগ নিয়ে এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গ কয়েক দফায় শালিস- বৈঠক করে ব্যর্থ হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় শালিসদের কাছে গৃহবধূ শ্লীলতাহানির শিকার হয়েছে বলে স্বীকারোক্তি দিলে স্থানীয় শালিসদারগন মিমাংসা করতে অপারগতা জানায়। তারা ধর্ষক ও ধর্ষিতার পরিবারকে বসে সমাধান করার পরামর্শ দেয় বলে জানিয়েছে স্থানীয় শালিস মো. আলী হোসেন।

তিনি আরোও বলেন, শালিস বৈঠকে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোশারফ হোসেন, সমাজ সেবক সেলিম শরিফ, রেহানা ও মহিলা ইউপি সদস্য নার্গিসসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

এ ঘটনায় অভিযুক্ত সোহেল ফকির বলেন, যা হয়ে গেছে সেটা নিয়ে এখন কি বলবো। যা হবার হবে।
শ্লীলতাহানির শিকার গৃহবধূ সাংবাদিকদের বলেন, গত একমাস আগে সোহেল আমার সাথে জোরপূর্বক অনৈতিক কর্মকান্ডে মিলিত হয়। আমি লোকচক্ষুর ভয়ে কাউকে কিছু বলিনি।
অপরদিকে ওই গৃহবধূর স্বামী তাকে নিয়ে ঘর করতে অস্বীকার জানিয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে।

বাবুগঞ্জ থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এধরনের কোন অভিযোগ এখনও আমরা পাইনি। বিষয়টি স্পষ্ট না হয়ে কোন মন্তব্য করতে চাই না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় দফায় দফায় শালিস- বৈঠক

আপডেট সময় : ০৪:৪২:১৭ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২