নাগরপুরে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:১৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ৮৮ বার পড়া হয়েছে

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরে মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা,মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীরত্বগাঁথা এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২ মার্চ), উপজেলা প্রশাসন হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস,উপজেলা নির্বাচন কর্মকর্তা আরশেদ আলী,সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ হোসেন,আব্দুল মজিদ,হিসাব রক্ষণ কর্মকর্তা আব্দুল হালিম,মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলী, বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেন,মুকাদ্দেস আলী,গোলাম সরোয়ার ছানা প্রমুখ।


























