ঘোড়াঘাটে জাতীয় ভোটার দিবস পালিত
- আপডেট সময় : ০৯:৫৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২ ১০০ বার পড়া হয়েছে

ঘোড়াঘাট (দিনাজপুর) থেকে মাহতাব উদ্দিন আল মাহমুদঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোটার দিবস-২০২২ পালিত হয়েছে।উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ২ মার্চ বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যাালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এখলাস হোসেন সরকার, উপজেলা ভেটেরিনারি সার্জন মোছাঃ রুমানা আকতার রোমী, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ রাকিবা খাতুন, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র রায়, ৪নং ঘোড়াঘাট ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভুট্টু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মনজুর মোর্শেদ খান ও ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মমিনূল ইসলাম প্রমুখ ।
এছাড়াও দিবসটি উপলক্ষে সকাল থেকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দিনব্যাপী নতুন ভোটার নিবন্ধন ও স্থানান্তর কার্যক্রম পরিচালিত হয়।
ফটো ক্যাপশন: দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে।

























