বাবুগঞ্জে সরিষার আধুনিক জাত বারি সরিষা-১৪ চাষের উপর মাঠ দিবস পালিত
- আপডেট সময় : ০৪:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মার্চ ২০২২ ৮৯ বার পড়া হয়েছে

বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে রোপা আমন- সরিষা- পতিত ফসল ধারার আওতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাসিত সরিষার আধুনিক জাত বারি সরিষা- ১৪ চাষের উপর মাঠ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) সকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী এলাকায় উদ্যান তাত্ত্বিক ফসলের গবেষণা জোরদারকরণ প্রকল্পের আওতায় বারি সরিষা-১৪ ফসল নিয়ে মাঠ দিবসের আয়োজন করা হয়।
এতে প্রায় অর্ধশতাধিক এই জাতের সরিষা চাষি অংশ নেন।
আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন’র সভাপতিত্বে কৃষিবিদ কৃষ্ণচন্দ্র সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তেলবীজ গবেষণা কেন্দ্র (গাজিপুর) এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসি বেগম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আঞ্চলিক কৃষি গবেষনা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান।
এছাড়াও কৃষক মো. সেলিম খান,কৃষাণি পলি পারভীনসহ অর্ধশত কৃষক-কৃষাণি উপস্থিত ছিলেন।


























