সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বাবুগঞ্জে টিসিবি’র কর্মপরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২ ৭৬ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র কর্মপরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউপি চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোঃ মকিতুর রহমান কিসলু, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ নাসির উদ্দিন, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, দেহেরগতি ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান, মাধবপাশা ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেনসহ উপজেলার ৬ টি ইউনিয়নের সচিবগন উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলাম বলেন, রমজান মাসে মানুষের যেন কষ্ট না হয় সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক কোটি পরিবারকে ভর্তুকি দিতে নির্দেশনা দিয়েছেন। মানুষ যাতে নায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারে এবং পণ্য সামগ্রী যেন মানুষের নাগালের মধ্যে থাকে তার জন্যে বানিজ্য মন্ত্রণালয় কিছু কর্মকৌশল এবং পরিকল্পনা নির্ধারণ করেছেন।

যারা প্রকৃতপক্ষে টিসিবির পণ্য পাওয়ার উপযোগী তাদের জন্যে তালিকা করা হচ্ছে এবং ফ্যামেলী কার্ড করা হবে। কার্ড ছাড়া কারো কাছে টিসিবি’র পণ্য বিক্রির কোন সুযোগ নেই।

আমাদের দেখতে হবে যারা সুবিধাবঞ্চিত এবং প্রকৃত অর্থে যাদের এই সরকারি সাহায্যের প্রয়োজন তারাই যেন এই কার্ডটি পায়।

তিনি আরো বলেন, আগামী রমজানের আগে আমাদের এ দায়িত্ব সফলভাবে পালন করতে হবে। তাই আগামী ২৭ তারিখের মধ্যে প্রতিটি ইউনিয়ন পরিষদের সচিবদের এই তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী অফিসে জমা দেয়ার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুগঞ্জে টিসিবি’র কর্মপরিকল্পনা ও কৌশল বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২