সংবাদ শিরোনাম ::
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ ​রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ ​ ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে দোকান দখল ও চাঁদাবাজির অভিযোগ, থানায় দুই অভিযোগ ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ,

মা রাজি হয়নি কুপ্রস্তাবে, তাই মেয়েকে ‘ডেকে নিয়ে’ হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২ ১১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ভাড়াটিয়া কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার চার বছর বয়সি শিশুসন্তানকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাড়িওয়ালার বিরুদ্ধে।

বুধবার সকালে শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ।

এ ঘটনায় সোহেল মিয়া নামের ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোহেল পৌর শহরের পলতাকান্দা গ্রামের মৃত মজিদ মিয়ার ছেলে। নিহত শিশুটির নাম নদী।

নিহত শিশুর বাবা জাকির হোসেন জানান, প্রায় ছয় মাস আগে তারা পৌর শহরের পলতাকান্দা গ্রামে সোহেল মিয়ার বাড়িতে ঘরভাড়া নিয়ে বসবাস শুরু করেন। নিহত নদী তাদের একমাত্র কন্যাসন্তান। কয়েকদিন ধরে বাড়িওয়ালা সোহেল নদীর মাকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় তিনি তার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করতেন ও হত্যার হুমকি দিতেন।

ফলো করুন-
ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন সমকাল ইউটিউব
তিনি আরও জানান, মঙ্গলবার রাতে সোহেল আবারও কুপ্রস্তাব দেন। এতে তিনি ব্যর্থ হয়ে রাতেই নদীকে মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে তুলে নিয়ে যান। নদীর মা তার পিছু পিছু গিয়েও মেয়েকে খুঁজে পাননি। পরে এলাকার মসজিদের মাইকে বিষয়টির ঘোষণা দেওয়া হয় এবং আত্মীয়-স্বজনদের খবর দেন ওই নারী। তবে অনেক খোঁজাখুঁজি করেও নদীর সন্ধান পাওয়া যায়নি।

নদীর বাবা জানান, রাতে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে পলতাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ব পাশে ময়লা-আবর্জনা ও কচুরিপানার ঝোঁপ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ধারণা করা হচ্ছে গলায় গামছা বা কাপড় পেঁচিয়ে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরই জানা যাবে কীভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক সোহেলকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা রাজি হয়নি কুপ্রস্তাবে, তাই মেয়েকে ‘ডেকে নিয়ে’ হত্যা

আপডেট সময় : ০৫:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২