বাবুগঞ্জে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- আপডেট সময় : ০৮:০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২ ৭০ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী, বাবুগঞ্জঃ বিনম্র শ্রদ্ধা এবং উৎসাহ ও উদ্দীপনায় মধ্য দিয়ে বাবুগঞ্জে পালিত হলো মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গনে কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি উদযাপনের সূচনা করে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করে। যার মধ্যে ছিল একুশে ফেব্রুয়ারি সকালে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও ভাষা আন্দোলনের শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত, বাণী পাঠ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, একুশে ফেব্রুয়ারির মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সোমবার সকাল ৯ টায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রভাতফেরী করা হয়। প্রভাতফেরী টি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমীনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম খালেদ হোসেন স্বপন, সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ।
বাবুগঞ্জ উপজেলা শিশু বিষয়ক অফিসার মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মোঃ মিজানুর রহমান, বাবুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহিনুল ইসলাম, সহ সভাপতি আঃ মান্নান হাওলাদার, মোঃ কামাল হোসেন, বাবুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আনিছুর রহমান সিকদার, ডেপুটি কমান্ডার আঃ করিম হাওলাদার, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মোঃ কামরুল আহসান খান হিমু, চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন রাঢ়ী, বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মোঃ শাহিন হোসেন, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি মোঃ আরিফ উদ্দিন আহমেদ মুন্না,রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শাহাব উদ্দিন বাচ্চু, বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুনির হোসেন রুম্মান প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে গভীর শ্রদ্ধার সঙ্গে ভাষা আন্দোলনের শহীদের অমূল্য ভূমিকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বের কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন।
সভা শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

























