সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

ঝালকাঠির আট বীর মুক্তিযোদ্ধা নারীকে সম্মাননা প্রদান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে আট জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ওসমানী মিলনায়তনে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপি। ঝালকাঠির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. জোহর আলী রাষ্ট্র পক্ষে ঝালকাঠি জেলায় ৮জন নারী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন। এ সময়ে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, ঝালকাটি চেম্বার অব কর্মাস সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে আয়শা সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং মহিলা মুক্তিযোদ্ধারের একটি অংশ ও তাদের পরিবার উপস্থিত ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেছে।
সম্মাননা প্রাপ্ত ৮ জন বীর মুক্তিযোদ্ধা নারী কাঠালিয়ার পশুরিবুনিয়া গ্রামের শাহানা সিদ্দিকা, কীর্ত্তিপাশার ডুমরিয়ার সেফালি রানী রায়, সদর উপজেলার নথুল্লাবাদ বীরকাঠী গ্রামের মোসা আলেয়া বেগম(বীরঙ্গণা), ঝালকাঠির পশ্চিম চাদঁকাঠীর রামারানী দাশ সদর উপজেলার পোনাবালিয়া দিয়াকুল গ্রামের সেলিনা রহমান, সদর উপজেলার কীর্ত্তিপাশার রুন্সি গ্রামের অঞ্জলী রায়, সদর উপজেলার নথুল্লাহবাদ গ্রামের সীমা বেগম(বীরঙ্গণা) ও একই উপজেলার চাচৈর গ্রামের খন্দকার মুন্নুজান। এদেরকে ক্রেস্টের সাথে শাড়ি, শাল, মাস্ক প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির আট বীর মুক্তিযোদ্ধা নারীকে সম্মাননা প্রদান

আপডেট সময় : ০৩:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২