সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

বিএনপি ভুল করেছে সার্চ কমিটিতে নাম না দিয়ে : কৃষিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: বিএনপি ভুল করেছে ‘সার্চ কমিটিতে নাম না দিয়ে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। তবে সার্চ কমিটিতে নাম না দিলেও বিএনপি নির্বাচনে অংশ নিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিলেট সার্কিট হাউসে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, ‘সার্চ কমিটিতে বিএনপি নাম দেয়নি, তাতে কিছু যায় আসে না। তারা না দিলেও অনেকেই নাম দিয়েছে। এসব নাম থেকে যাচাই-বাছাই করে একটি ভাল নির্বাচন কমিশন গঠন হবে। তবে বিএনপি সার্চ কমিটিতে নাম না দিলেও তারা নির্বাচনে আসার ব্যাপারে আমরা আশাবাদী। নির্বাচনে না এসে সন্ত্রাস করে তারা কোন দিনও সরকারের পতন ঘটাতে পারবে না। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। দেশের গণতন্ত্র চরম ভাবে অনিশ্চয়তায় পড়েছিল। জঙ্গিদের উত্থানে জননিরাপত্তা বিঘিœত হয়েছিল। তাদের কাকে নিয়ে আন্দোলন করবে। আন্দোলন করতে হলে তো জনসমর্থন লাগে। এখন তাদেও সেই জনসমর্থইরনর নেই। আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে দায়িত্বশীলতার পরিচয় দেয়া উচিত। নির্বাচনে জিতে আসতে পারলে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো।
কৃষিমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রেসিডিয়ামের সাথে মতবিনিময় করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য সার্চ কমিটিতে নাম দিয়েছেন। আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। সার্চ কমিটিতে আওয়ামী লীগের দেয়া নামগুলো বিশেষভাবে বিবেচনা করা হবে বলে আমাদের বিশ্বাস।
সার্চ কমিটিতে নাম না দেয়া প্রসঙ্গে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি এর আগেও অনেক ভুল করেছে। ২০১৪ সালে তারা নির্বাচনে অংশ না নিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। তারা জাতির অনেক ক্ষতি করেছে। তারা রেললাইন তুলেছে, গাড়িতে আগুন দিয়েছে, মানুষ পুড়িয়ে মেরেছে। এসব করে তাদের কোন লাভ হয়নি, অনেক ক্ষতি হয়েছে। ২০১৫ সালে একই পন্থায় তারা সরকারের পতন চেয়েছিল। তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। তাদেও দেয়া আগুনে পুড়ে অনেকেই মারা গেছেন। এখনো অনেকে দগ্ধ ভাবে কষ্টকর জীবন যাপন করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি ভুল করেছে সার্চ কমিটিতে নাম না দিয়ে : কৃষিমন্ত্রী

আপডেট সময় : ১১:১৭:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২