সংবাদ শিরোনাম ::
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু চুয়াডাঙ্গার দর্শনায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি নেতাসহ দু’ বাড়ি পেট্রোল বোমা নিক্ষেপ বিরামপুরে জমি নিয়ে বিরোধের অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রান্তিক মানুষকে বিনা সুদে গরু দেওয়া হবে মন্ত্রী ডা. জাহিদ হোসেন গোপালগঞ্জে নিষিদ্ধ আ.লীগের লকডাউন ঘিরে উদ্বেগ-উৎকণ্ঠা, নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি জীবননগরে মাটিভর্তি লাটাহাম্বারের ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার কালকিনিতে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, অভিযান শেষ না করেই ফিরল পুলিশ বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন

বীর মুক্তিযোদ্ধা’ খচিত প্রথম স্মার্টকার্ড পেলেন ব্যারিস্টার শাহজাহান ওমর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে জাতীয় পরিচয়পত্রে বীর মুক্তিযোদ্ধা লেখাটি যুক্ত করা হয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) থেকে তাদের মাঝে এই (এনআইডি) কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্টকার্ড পেলেন বিএনপির সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর।

উদ্বোধনের এই দিনে ১০০ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে এই স্মার্টকার্ড বিতরণ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে সব মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্টকার্ড পৌঁছে দেওয়া হবে। রোববার সকাল ১১টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধাদের হাতে ‘বীর মুক্তিযোদ্ধা’ খচিত স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা ও চার নির্বাচন কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একই সাথে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর নির্ভরযোগ্য বাংলা পাঠ, দি রেসপেকটেশসন অব দি পিপল অর্ডার, ১৯৭২, জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ আইন-২০২১ এই তিনটি আইন সম্বলিত বইয়ের মোড়কও উন্মোচন করা হয়।

এর আগে গত ১৮ ডিসেম্বর কমিশনের ৯২তম সভায় বিষয়টি নিয়ে প্রথম নথি উপস্থাপন করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য জাতীয় পরিচয়পত্রের নমুনা নিয়ে প্রাথমিক আলোচনা করা হয়। এনআইডি দেখেই যাতে সবাই জাতির শ্রেষ্ঠ সন্তানদের চিনতে পারেন, সেই জন্য জাতির সূর্য সন্তানদের সম্মানে ‘বীর মুক্তিযোদ্ধা’ সংবলিত এনআইডি দেওয়ার উদ্যোগ নেয় ইসি। উল্লেখ্য, বর্তমানে দেশে গেজেটেড মুক্তিযোদ্ধা সংখ্যা প্রায় ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন। যে সব মুক্তিযোদ্ধারা পূর্বে স্মার্টকার্ড পেয়েছেন তাদেরকেও পর্যায়ক্রমে এই বিশেষ মর্যাদা পূর্ণ স্মার্টকার্ড দেবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বীর মুক্তিযোদ্ধা’ খচিত প্রথম স্মার্টকার্ড পেলেন ব্যারিস্টার শাহজাহান ওমর

আপডেট সময় : ০৬:৫৬:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২