সংবাদ শিরোনাম ::
বরিশালে চার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ ১০৭ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স ॥ লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা চালানোয় বরিশালের গৌরনদী উপজেলার চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে চারটি প্রতিষ্ঠানের মালিকের কাছ থেকে ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেয়া ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স বলেন, বৃহস্পতিবার দুপুরে উপজেলার আশোকাঠী এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় সরকারি নিবন্ধনের কাগজপত্র না থাকায় নিউ হেলথ ডায়াগনস্টিক সেন্টার, তাজিন প্যাথলজি, সান এক্সরে ও নিউ মর্ডান ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দেয়া হয়েছে। তাদের কাছ থেকে ৯৫ হাজার টাকা জরিমানাও আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তুষার দেব।


























