সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

করোনার নতুন ধরণ আরো সংক্রামক ও ভয়ঙ্কর হতে পারে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনা মহামারীর ওমিক্রন ধরণের ধাক্কা পেরিয়ে ক্রমেই সুস্থ হওয়ার চেষ্টা করছে দেশ তথা গোটা বিশ্ব। কিন্তু এরই মধ্যে আরো একবার উদ্বেগ বাড়িয়ে দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন, আগামী দিনে কোভিডের ধরণ ওমিক্রনের তুলনায় অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে।

সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে অতিমারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কারখভ আশঙ্কা প্রকাশ করলেন যে, আগামী দিনে করোনার যে নতুন ধরণ আসতে চলেছে, সেটি ওমিক্রনের তুলনায় অনেক বেশি ক্ষতিকর ও সংক্রামক হতে পারে।

কারখভ বলেন, ‘পরের যে ধরণ চিন্তার কারণ হবে তা নিশ্চিত ভাবেই অনেক বেশি সংক্রামক হতে চলেছে। কারণ সেটিকে বর্তমান রূপগুলিকে ছাপিয়ে যেতে হবে। আসল প্রশ্ন হল, আগামী রূপগুলির মারণ ক্ষমতা কতটা বেশি হবে।’’

তার মতে, আগামী ধরণগুলি আরো সহজে টিকাকে এড়িয়ে যেতেও সক্ষম হবে। কাজেই মহামারি শেষ হয়ে যাওয়ার কোন রকম আশা এখনই দেখা যাচ্ছে না বলেই মত তার। তবে টিকা এড়িয়ে সংক্রমিত করতে পারলেও টিকা প্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে রোগের প্রকোপ হবে কম।

করোনার প্রাথমিক ধরণের তুলনায় আলফা রূপটি প্রায় ৫০ শতাংশ বেশি সংক্রামক ছিল বলে বিশেষজ্ঞদের দাবি। তার পর আলফার থেকে ৫০ শতাংশ বেশি গতিতে ছড়িয়ে পড়েছিল ডেল্টা। আবার মরণ ক্ষমতা কম হলেও সংক্রমণ ক্ষমতায় ডেল্টাকে টেক্কা দিয়েছে ওমিক্রন।

যখনই করোনার কোন ধরণ উদ্বেগজনক হয়ে উঠেছে তখন দেখা গিয়েছে যে, সেই রূপটি আগের চেয়েও বেশি সংক্রামক। কাজেই এর পর যদি উদ্বেগজনক কোন ধরণ দেখা যায় তবে তা সংক্রমণ ক্ষমতায় ছাপিয়ে যেতে পারে বর্তমান ধরণগুলোকে। উদ্বেগ বাড়িয়ে কারখভের সাফ কথা কোভিডের পরবর্তী ধরণগুলোর মরণ ক্ষমতা কম হবে এমন কোন নিশ্চয়তা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার নতুন ধরণ আরো সংক্রামক ও ভয়ঙ্কর হতে পারে

আপডেট সময় : ০৫:০৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২