সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে পাঁচ ভাইয়ের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ ১৬০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় পাঁচ ভাই নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের আরো চার সদস্য। সকালে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় তারা। একই সঙ্গে পরিবারের পাঁচ সদস্যকে হারিয়ে বাকরুদ্ধ স্বজন ও এলাকাবাসী।

কক্সবাজারের চকরিয়া উপজেলার হাসিনাপাড়া এলাকার সুরেশ চন্দ্র শীল ১০ দিন আগে মারা গেছেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের জন্য সুরেশের সাত ছেলে ও দুই মেয়ে মঙ্গলবার ভোরে স্থানীয় একটি মন্দিরে যান। সেখান থেকে নয় ভাইবোন একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথে পিকআপের ধাক্কায় একসঙ্গে নিহত হয়েছেন পাঁচ ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, মন্দিরের আনুষ্ঠানিকতা শেষ করে নয় ভাইবোন একসঙ্গে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালসংলগ্ন রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন। আজ ভোর সাড়ে পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলা অংশের মালুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় জড়িত চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে পাঁচ ভাইয়ের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২