সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

খালেদা জিয়ার হাতে ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড তুলে দিলেন ফখরুল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২ ১০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
খালেদা জিয়ার হাতে ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড তুলে দিলেন ফখরুল খালেদা জিয়ার হাতে ‘ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড’ তুলে দিচ্ছেন মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ‘ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড’ তুলে দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় গিয়ে দলীয় চেয়ারপারসনের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন তিনি। খালেদা জিয়ার হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন মির্জা ফখরুল।

এসময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নেন এবং কুশল বিনিময় করেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উয়িং কর্মকর্তা শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মির্জা ফখরুল সন্ধ্যা সাড়ে ৭টায় ফিরোজা থেকে বের হয়ে আসেন। এর আগে দুপুরে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাওয়ার্ডের বিষয়টি সাংবাদিকদের জানান মির্জা ফখরুল।

সেসময় তিনি তিনি বলেন, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও) কর্তৃক দলীয় চেয়ারপারসনকে ২০১৮ সালে ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ২০১৯ সালে ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে ভূষিত করে।

এই পদকপ্রাপ্তিতে খালেদা জিয়াকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, উত্তরের আহ্বায়ক আব্দুস সালাম, জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, নারী ও শিশু অধিকার ফোরাম কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সদস্য সচিব নিপুন রায় চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

এছাড়াও বিএনপি জোটের শরিকদের মধ্যে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

খালেদা জিয়ার হাতে ডেমোক্রেসি হিরো অ্যাওয়ার্ড তুলে দিলেন ফখরুল

আপডেট সময় : ০৬:৪৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২