সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

দেশের বেশকয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ আরও বেশ কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই শৈত্যপ্রবাহ আরও বেশকটি জেলায় বিস্তৃত হওয়ার পূর্বাভাস দিয়ে অধিদপ্তর বলেছে, আগামী দুদিন দেশে দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা হ্রাস পাবে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুস্ক থাকতে পারে।

দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনার পাশাপাশি মৌলভীবাজার ও চট্টগ্রামের সীতাকুন্ডে মৃদু শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে। অন্যান্য জেলায় রাতের তাপমাত্রা কমে ১০ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সোম ও মঙ্গলবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

ঢাকায় পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে

আপডেট সময় : ০৫:০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ ফেব্রুয়ারী ২০২২